ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

‘দ্বিধা’ নিয়ে আসছেন শাকিব-ইধিকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

সুখবর দিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। জানালেন আসন্ন ঈদুল ফিতরে ‘বরবাদ’ মুক্তির আগেই অন্তর্জালে মুক্তি পাচ্ছে সিনেমাটির প্রথম গান ‘দ্বিধা’।

বুধবার (১২ মার্চ) রাতে শাকিব খান তার ভেরিফাইড ফেসবুকে এ সুখবর দেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার মাত্র ৩৬ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন অভিনেতা।

ভিডিওতে দেখা যায়, কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে রোমান্সে ব্যস্ত শাকিব। ব্যাকগ্রাউন্ডে গান বেজে ওঠে, ‘কখনও বুঝি তোমায় কখনও বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না’। সুরেলা সুর আর মিষ্টি কথার এমন গান হৃদয় জয় করেছে শ্রোতাদের।
এ ভিডিওর ক্যাপশনে শাকিব লেখেন, ‘দ্বিধা’। এরপরই জুড়ে দেন ভালোবাসার লাভ আকৃতির ইমোজি। সুখবর দিয়ে এরপর লেখেন, ‘বরবাদ’-এর প্রথম গান আসছে।
 
ইনামুল তাহসীনের কথায় নতুন গানে কন্ঠ দিয়েছেন প্রীতম হাসান। রোমান্টিক ঘরানার গানটি আগামী ১৪ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। 
 
প্রসঙ্গত, শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ সিনেমা হতে চলেছে ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। ‘তুফান’ সিনেমার পর এ সিনেমাতেও গ্যাস্টার রূপে ধরা দিয়েছেন শাকিব খান। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব ও ইধিকা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর ও কলকাতার যীশু সেনগুপ্ত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
১৭৯ বার পড়া হয়েছে