ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo যুদ্ধের প্রভাবে ডিউকস বল সংকট, সীমিত সরবরাহে শুরু হচ্ছে ইংল্যান্ডের মৌসুম Logo দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন, নিরাপত্তা জোরদার Logo  ঈদ উপলক্ষে বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা মোদির Logo  অশ্লীল গানের অভিযোগে আইনি নোটিস পেলেন নোরা, সঞ্জয় ও বাদশা Logo  স্বর্ণের দামে আবার বড় পতন, ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে কমলো ৭৬৯৮ টাকা Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী

নতুন বেতন কাঠামো কার্যকর করবে না অন্তর্বর্তী সরকার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রায় এক দশক পর সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় জাতীয় বেতন কমিশন। প্রস্তাবে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব স্তরে বেতন বৃদ্ধির সুপারিশ করা হলেও অন্তর্বর্তী সরকার এই নতুন পে স্কেল বাস্তবায়নের পথে যাচ্ছে না। কমিশনের সুপারিশ পর্যালোচনা ও যাচাইয়ের জন্য কেবল একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, পে স্কেল নিয়ে জনমনে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। দীর্ঘদিন পে কমিশন না থাকায় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কমিশন গঠনের দাবি উঠেছিল। সেই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার কমিশনের প্রতিবেদন গ্রহণ করলেও তা বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেয়নি।

উপদেষ্টা আরও জানান, পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার বিষয়ে সরকার স্পষ্ট অবস্থানে রয়েছে। শুধু সুপারিশগুলো যাচাই-বাছাইয়ের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তার মতে, কমিশনের প্রতিবেদনের কারণে নিত্যপণ্যের দামে প্রভাব পড়ার কোনো যৌক্তিক কারণ নেই। কমিশন নিয়ে বিভিন্ন মহল থেকে বিক্ষোভ থাকায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যেন অচলাবস্থায় না পড়ে এবং তাদের পথচলা নির্বিঘ্ন হয়—সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

এছাড়া তিনি জানান, মন্ত্রীদের জন্য ৯ হাজার বর্গফুট আয়তনের ফ্ল্যাট নির্মাণের কোনো প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির আলোচনায় আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৩৯ বার পড়া হয়েছে