ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান

নরসিংদী টেক্সটাইল কলেজে তাঁতবোর্ড চেয়ারম্যানসহ ১৫ কর্মকর্তা অবরুদ্ধ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নরসিংদী টেক্সটাইল কলেজে তাঁতবোর্ড চেয়ারম্যানসহ ১৫ কর্মকর্তা অবরুদ্ধ।

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁতবোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নেয়ার দাবিতে তাঁতবোর্ড চেয়ারম্যানসহ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সদর ইউএনও এবং অধ্যক্ষসহ ১৫ জন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের একটি কক্ষে তারা অবরুদ্ধ রয়েছেন।

অবরুদ্ধরা হলেন, তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি), সদস্য (পরিকল্পনা ও বাস্তবায়ন) (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) (অ. দা.) আকরামুজ্জামান, প্রধান হিসাব রক্ষক এবং প্রকল্প পরিচালক (অ. দা.) সুকুমার চন্দ্র সাহা, প্রকল্প পরিচালক (অ. দা.), মো. আইয়ুব আলী, ব্যবস্থাপক (অপারেশন) মো. মনজুরুল ইসলাম, ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মো. সাইফুল হক, নরসিংদীর জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মাহবুবুল হকসহ অন্তত ১৫ জন।

শিক্ষার্থীদের দাবি, তাঁতবোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় তাদের কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা বেশ কয়েকবার ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সভা সমাবেশ ও মানববন্ধন করে। ফলশ্রুতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়ন করার জন্য একাধিকবার আশ্বাস দিয়েও তা পূরণ না হওয়ায় আজ তারা এই কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনড় থাকবেন।

অবরুদ্ধ হওয়া কর্মকর্তারা বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি। কিন্তু শিক্ষার্থীরা যেভাবে চাইছেন এখনই সিদ্ধান্ত দিয়ে দেয়া আমাদের পক্ষে সম্ভব না। তবে ছাত্রদের দাবি নিয়ে আমরা কাজ করছি।’

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
১৩৩ বার পড়া হয়েছে