ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

নিউইয়র্কে নাতালি পোর্টম্যানের কাছে অপমানিত হয়েছিলেন রণবীর কাপুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বলিউডের রোমান্টিক হিরো হিসেবে পরিচিত রণবীর কাপুরের প্রেমের গল্প নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। অসংখ্য নারীর মন জয় করলেও, একবার তার নিজের মনও ভেঙেছিল—আর সেই ঘটনা ঘটেছিল হলিউড তারকা নাতালি পোর্টম্যানকে ঘিরে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিউইয়র্কের রাস্তায় নাতালির সঙ্গে প্রথম দেখা হয়েছিল রণবীরের। সে সময় তিনি ইতিমধ্যেই বলিউডে জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন। কিন্তু নাতালি তখন রণবীরের প্রতি কোনো আগ্রহ দেখাননি।

সম্প্রতি কপিল শর্মার টক শো-তে রণবীর এই অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি জানান, “ভারতে মানুষ যেমন আমাকে দেখতে ভিড় করে, ঠিক তেমনি আমি নাতালিকে দেখার জন্য ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম। নিউইয়র্কের রাস্তায় হঠাৎ দেখি নাতালি পোর্টম্যান আর কোয়েন্টিন টারান্টিনো হাঁটছেন। তাদের দেখেই ছবি তোলার জন্য দৌড়াতে শুরু করি।”

রণবীর আরও বলেন, “নাতালি তখন ফোনে কথা বলছিলেন। আমি পিছু পিছু গিয়ে অনুরোধ করছিলাম, ‘একটা ছবি তুলতে দিন।’ হঠাৎ তিনি ফিরে তাকিয়ে বললেন, ‘দূর হও।’ সেই মুহূর্তে আমার মন ভেঙে গিয়েছিল।” তবে তিনি জানান, নাতালির প্রতি তার মুগ্ধতা তখনও কমেনি, কারণ তিনি লক্ষ্য করেছিলেন যে নাতালির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে।

এই স্মৃতির কথা বলতে গিয়ে রণবীর হাসতে হাসতে বলেন, “আজও যদি দেখা হয়, আমি একইভাবে ছবি তোলার জন্য এগিয়ে যাব।”

বর্তমানে রণবীর কাপুর নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ এবং সঞ্জয়লীলা বানসালি নির্মিত লাভ অ্যান্ড ওয়ার ছবির কাজ নিয়ে ব্যস্ত। রামায়ণ-এ তার বিপরীতে থাকছেন সাই পল্লবী, আর লাভ অ্যান্ড ওয়ার-এ অভিনয় করছেন তার স্ত্রী, অভিনেত্রী আলিয়া ভাট।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
১৫২ বার পড়া হয়েছে