ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

নিখোঁজ হওয়া সেই শিশু সুবার সন্ধান মিলেছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নিখোঁজ হওয়া সেই শিশু সুবার সন্ধান মিলেছে।

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া সেই শিশু সুবার সন্ধান মিলেছে নওগাঁয়। স্বেচ্ছায় এক কিশোরের সঙ্গে ‘পালিয়ে যাওয়া’ মেয়েটি বর্তমানে ওই কিশোরের পরিবারের হেফাজতেই রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে  তার একটি ভিডিও সময় টিভির হাতে এসেছে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ‘রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ’ হয় ১১ বছরের আরাবি ইসলাম সুবা। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সে।
 
পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন ছেলের (২০+) হাত ধরে চলে যায় সুবা। ওই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলে। 
 
জানা গেছে, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 
 
 ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা গেছে। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরও একজন ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা যায়।
 
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিখোঁজ সুবার বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, মেয়েটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। ২০ বছরের বেশি বয়সী একজন ছেলের হাত ধরে চলে যেতে দেখা গেছে সুবাকে।
 
আরাবি ইসলাম সুবার পরিবারের বরাত দিয়ে ওসি এর আগে বলেন, যে ছেলেটির সঙ্গে দেখা গেছে, সেই ছেলের সঙ্গে সুবার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে চলে যায়। ছেলেটির মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলে।
 
মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি।
 
তিনি বলেন, রোববার সন্ধ্যায় ফুপাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। আদাবর থানায় জিডি করেছি।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
২২১ বার পড়া হয়েছে