ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা

নির্বাচনে তথাকথিত হেভিওয়েটদের বড় ধস নামবে: সারজিস আলম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চতুর্থ দিনের মতো প্রচারণায় নেমেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম। প্রচারণাকালে তিনি ভোটারদের দোয়া কামনার পাশাপাশি জোটের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন সারজিস। এ সময় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তথাকথিত হেভিওয়েট রাজনীতিকদের পূর্বনির্ধারিত আধিপত্য আর টিকবে না। বড় বড় রাজনৈতিক দলের পরিচিত মুখগুলো এবার জনগণের ভোটে ভূমিধস পতনের মুখে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে যে বিপ্লবের চেতনা শুরু হয়েছে, তা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। জনগণের মধ্যে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে এবং মানুষ এখন শুধু ভোটের দিনের অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ, মানুষ জুলুমের বিরুদ্ধে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে।

চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধামকি, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের অভিযোগ তুলে সারজিস বলেন, যারা এসব করেছে জনগণ এবার তাদের বিপক্ষে রায় দেবে। দীর্ঘ সময় ধরে যারা নির্যাতন চালিয়েছে, তারা এখন নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করছে, কিন্তু মানুষ এ ধরনের ভণ্ডামি ভালোভাবেই চিনে ফেলেছে।

তিনি বলেন, শুধু পঞ্চগড়-১ আসন নয়, সারাদেশেই ন্যায় ও সাধারণ মানুষের পক্ষে ১০ দলীয় জোটের ঐক্যবদ্ধ শক্তি বিজয়ী হবে এবং ভবিষ্যতে সরকার গঠন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
২৭ বার পড়া হয়েছে