ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

নুরের স্বাস্থ্যের আপডেট দিলেন ঢামেকের পরিচালক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, নুরের নাকের হাড় ভাঙায় মাঝেমধ্যে অল্প রক্তপাত হচ্ছে, যা সম্পূর্ণ সেরে উঠতে প্রায় ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে। তবে তার মাথায় রক্তক্ষরণের ঝুঁকি নেই।

তিনি আরও জানান, বর্তমানে নুরের শরীরে হালকা জ্বর রয়েছে। সম্প্রতি ছড়ানো ‘শর্ট মেমোরি লস’-এর খবর ভিত্তিহীন বলেও তিনি উল্লেখ করেন। চিকিৎসকের মতে, এই ধরনের আঘাতে স্মৃতিভ্রংশের আশঙ্কা নেই।

পরিচালক বলেন, এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া সম্ভব নয়। সুস্থ হতে আরও কয়েক দিন সময় লাগবে। তবে পরিবারের ইচ্ছা থাকলে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক হামলার ঘটনায় আহত হয়ে নুরুল হক নুর বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
৮৫ বার পড়া হয়েছে