ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেফতার।

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড‌। এ সময় তাদের কাছ থেকে ৬টি ছুরি, ৬টি দা, ১টি এক নলা বন্দুক, ২টি এলজি উদ্ধার করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) ভোরে দিকে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে, রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: বিপ্লব চন্দ্র দাস (৪৬), শিমুল চন্দ্র দাস (২২), মিটন চন্দ্র দাস (২১), যুবরাজ চন্দ্র দাস (২৮), ভিবেষ মজুমদার (৩৮), মো. আব্দুল্লাহ (২৬), রিয়াজ উদ্দিন (২২), মো. নিজাম উদ্দিন (৬০), রণজিৎ চন্দ্র দাস (৪৩),  মো. মামুন (২৮), রাজীব চন্দ্র দাস (২৭), মো. এমরান (৪০), মো. কাশেম (৫৩) ও মো. রিয়াজ (২৪)।

কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহীন জঙ্গলে অবস্থান করে নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কোস্টগার্ডের একটি দল তাদের আস্তানায় অভিযান চালায়। অভিযানে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।  ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরের দিকে বিচারিক আদালতে হাজির করা হবে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
২১২ বার পড়া হয়েছে