ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

পরকীয়ার জেরে ব্যবসায়ীকে জীবিত মাটিতে পুঁতে ফেলতে চেয়েছিলেন ৪ যুবক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পরকীয়ার জেরে ব্যবসায়ীকে জীবিত মাটিতে পুঁতে ফেলতে চেয়েছিলেন ৪ যুবক।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মো. আলম শেখ (৪৫) নামে এক ব্যবসায়ীকে শারীরিক নির্যাতনের পর জীবিত অবস্থায় মাটিতে পুঁতে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় চার যুবককে গণপিটুনি দিয়েছে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের এক‌টি প‌রিত‌্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে।

আহত আলম‌কে বা‌লিয়াকা‌ন্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হয়েছে।‌ তিনি ময়মন‌সিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সে‌লিম শেখের ছেলে। বর্তমা‌নে তিনি গাজীপুরের টঙ্গীর চেরাগআলী বড় দেওড়া ফকির মার্কেটে মাংসের ব্যবসা করেন।
 
আটক যুবকরা হলেন- রাজবাড়ী সদ‌র উপজেলার ধুঞ্চি এলাকার আনু মন্ড‌লের ছে‌লে ফরহাদ মন্ডল (৩৮), ঠাকুরগাঁও সদর থানার হ‌রেন রা‌য়ের ছে‌লে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শে‌খের ছে‌লে হিরা শেখ (২৮) ও আশরাফুল আলী শে‌খের ছে‌লে আবু বক্কর সি‌দ্দিক (১৮)। এরা সকলেই বা‌লিয়াকা‌ন্দি সদর ইউনিয়নের একটি ইটভাটার শ্রমিক।
 
জানা‌ গেছে, ইটভাটার শ্রমিক ফরহাদ মন্ডলের স্ত্রীর সঙ্গে মোবাইলে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাংস ব‌্যবসায়ী আলমের। তারই জের ধরে মঙ্গলবার স্ত্রীর মাধ্যমে প্রলোভন দে‌খিয়ে আল‌মকে বালিয়াকান্দির ভীমনগর গ্রামে ডেকে আনেন ফরহাদ।
 
রাত ৮টার দিকে ফরহাদসহ চারজন আলমকে ওই গ্রামের এক‌টি প‌রিত‌্যক্ত ইটভাটায় নিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর তাকে শারীরিক নির্যাতন করে জী‌বিত অবস্থায় মা‌টিতে পুঁতে হত‌্যার চেষ্টা করেন। এ সময় আলমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং চার যুবককে ধরে গণ‌পিটুনি দেন।
 
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত চার যুবককে আটক করে থানায় আনা হয়। একইসঙ্গে নির্যাতনে আহত আলমকে বা‌লিয়াকা‌ন্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ বিষয়ে আরও তথ‌্য সংগ্রহ করে আইনানুগ ব‌্যবস্থা নেয়া হবে।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
১৭৯ বার পড়া হয়েছে