ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

পশ্চিমবঙ্গের পূজার প্যান্ডেলে পরীমণির সিনেমার পোস্টার!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মহালয়ার মধ্যদিয়ে ২ অক্টোবর এবারের দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়। ওইদিন থেকেই পূজার আনুষ্ঠানিকতার সূচনা হয়। এরপর গত বুধবার ষষ্ঠী থেকে পাঁচ দিনের যে দুর্গোৎসব শুরু হয়েছিল, রোববার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তা শেষ হবে। এবারের দুর্গোৎসবে উচ্ছ্বসিত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তার আসন্ন সিনেমার পোস্টার পশ্চিমবঙ্গের পূজার প্যান্ডেলে শোভা পাচ্ছে।

পশ্চিমবঙ্গসহ পুরো ভারতে দুর্গোৎসবে মেতে ওঠেন সবাই। অনেক পর্যটক এসে ভিড় জমান দেশটিতে। তাছাড়া বিনোদন অঙ্গনেও নেমে আসে আলোর ঝলকানি। নতুন সিনেমা মুক্তি নিয়ে ভাবেন পরিচালকেরা।

এবারের পূজাতে পশ্চিমবঙ্গে একটু অন্যরকম লুকে দেখা গেল পরীমণিকে। তাকে নয়, তার সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার দিয়ে মোড়ানো হয়েছে মণ্ডপের প্যান্ডেল।

পশ্চিমবঙ্গের কয়েকটি মণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে কলকাতায় তার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার।

বিষয়টি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরী নিজেই। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য…।’ কলকাতার বিভিন্ন মণ্ডপে নিজের সিনেমার পোস্টার দেখে খুব খুশি হয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথাও।

দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমায় পরীমণিকে দেখা যাবে ‌‌‘লাবণ্য’ চরিত্রে। যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন টলিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।  থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম। আর মধুমিতাকে দেখা যাবে ‘দেবযানী’ চরিত্রে। খুব শিগগির সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
১৮৩ বার পড়া হয়েছে