ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’, প্রযোজকের জিডি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঈদুল ফিতরের দিন শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের কাছে আশানুরূপ সাড়া পাচ্ছে ছবিটি। তবে সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিষয়টি নিয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিনেমাটির পরিচালক মেহেদি হাসান ও প্রযোজক শাহরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে যান।

পরিচালক মেহেদি হাসান জানান, সিনেমাটি বর্তমানে দেশের ১২০টি হলে চলছে। তবে কোন হল থেকে পাইরেসি হয়েছে তা এখনও নিশ্চিত নই।

প্রযোজক শাহরিন আক্তার বলেন, মুক্তির আগেই সিনেমাটির পাইরেসি সুরক্ষার জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছিল। ফলে সোশ্যাল মিডিয়া থেকে ফুটেজগুলো নামিয়ে ফেলা গেছে। তবে হল থেকে যারা কপি করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া প্রয়োজন ছিল।

ছবিটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন কালকাতার ইধিকা পাল। আরও রয়েছেন, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত, নুসরাত জাহান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২৩০ বার পড়া হয়েছে