ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পাগলা কুকুরের কামড়ে ৫০ জন আহত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত।

কিশোরগঞ্জের হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার মাধখলা গ্রাম, ঢেকিয়া ও দ্বীপেশ্বর এলাকায় এসব ঘটনা ঘটে।

আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নেয়া ১৪ জনের নাম জানা গেছে। তারা হচ্ছেন,  মনি (৮), তানভির (১৩), মাহিন (৩০), ফরিদ (৪২), মনজিলা (৩৫), রুমি (১০), সরলা (৫০), লুৎফা (৫০), করিমা (৬০), মুনজুর (২০), জেসমিন (৫০), শারমিন (২২), শামিম (৩৭), নোহা (৫)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার মাধখলা গ্রামে একটি পাগলা কুকুর বেশ কয়েকজনকে কামড়ে আহত করে। রাতেই আহতরা হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের ঢেকিয়া ও দ্বীপেশ্বর এলাকায়ও কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে অনেকেই স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
৫০ জনের বেশি লোককে পাগলা কুকুরে কামড়ানোর ঘটনায় ওইসব এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
 
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো জানান, কুকুরের কামড়ে আহত ১৪ জনকে হাসপাতাল থেকে চিকিৎসা দেয়া হয়েছে। অনেকেই বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
১৬২ বার পড়া হয়েছে