ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা করবে যুক্তরাজ্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা করবে যুক্তরাজ্য।

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরাতে দেশটি সহায়তা করবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

বৈঠকে ব্রিটিশ প্রতিমন্ত্রী জানান, তার সরকার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থের বিষয়টি তুললে যুক্তরাজ্য অর্থ ফেরাতে সহায়তা করবে বলে আশ্বাস দেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।
 
এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ক্যাথরিন ওয়েস্ট। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
 
সাংবাদিকদের ক্যাথরিন বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস রূপরেখা ঘোষণা করবে বলে আশাবাদী ব্রিটেন। রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বানও জানানো হয়।
 
পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষেই নির্বাচনের ব্যবস্থা করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
১৮৬ বার পড়া হয়েছে