ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

পাঠ্যবই বিতর্কে সোহেল তাজ: ‘ভবিষ্যৎ অন্ধকার হবে’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, নতুন প্রজন্মকে যদি প্রকৃত ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তাহলে দেশের ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হতে পারে না।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি তিনটি ছবি যুক্ত করেন। একটি ছবি অনলাইন পোর্টাল ‘দৈনিক শিক্ষা’ থেকে নেওয়া, যেখানে উল্লেখ ছিল—“পাঠ্যবই থেকে বাদ দেওয়া হচ্ছে ৭ মার্চের ভাষণ, যোগ হচ্ছে জুলাই অভ্যুত্থান।”
অন্য দুটি ছবি জর্জ অরওয়েলের বিখ্যাত বই Animal Farm এবং 1984-এর প্রচ্ছদ, যেগুলো তিনি সকলের পড়া উচিত বলে মন্তব্য করেন।

তার শেয়ার করা স্ট্যাটাসে তিনি লিখেছেন—যে দল বা গোষ্ঠী ক্ষমতায় থাকে, তারা যখন ইতিহাসকে আড়াল বা বিকৃত করার চেষ্টা করে, তখন তরুণরা বিপথগামী হয়। দেশপ্রেম দুর্বল হয়ে পড়ে, আর সমাজ একই দুর্নীতি ও বিশৃঙ্খলার চক্রে আটকে থাকে।

তিনি আরও বলেন, ১৯৭১ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এবং ২০২৪ দেশকে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করেছে। তাই সত্য ইতিহাস থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের অগ্রগতি থেমে যাবে।
উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন—“Who controls the past controls the future” — 1984 থেকে নেওয়া বিখ্যাত লাইন।

অবশেষে তিনি সবাইকে জর্জ অরওয়েলের দুটি বই পড়ার অনুরোধ করেন:
১. Animal Farm
২. 1984

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৬৯ বার পড়া হয়েছে