ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পাবনায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন।

নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি৷ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল পাঁচটার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে ঘটে এ দুর্ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

 তিনি জানান, ভলকা নামক একটি কোচ বাস পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখী যাচ্ছিল। এসময় পাবনা অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিকশা বহরপুর মল্লিক এগ্রো ফুড নামক প্রতিষ্ঠানের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা বাসটি অটোরিকশাটিকে চাপা দেয় ৷ এতে ঘটনাস্থলেই শিশুসহ চারজনের মৃত্যু হয় ৷
 
গুরুতর আহত দুইজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখান থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।
 
ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
১৭৫ বার পড়া হয়েছে