ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পুত্র সন্তানের আগমনে বাবা হলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন। এই খুশির খবরটি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফেসবুকে জানানো হয়।

হাসনাতের এই সুসংবাদটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ যেন তার পরিবারকে সব অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করেন এবং সন্তানকে নেক হায়াত দান করেন।”

জানা যায়, গত বছরের ১১ অক্টোবর হাসনাত কুমিল্লার নিজ গ্রামের বাড়িতে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র ছিলেন। তিনি বর্তমানে ‘স্কুল অব এক্সিলেন্স’ নামক একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে যুক্ত রয়েছেন। এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিক থেকেই তিনি নেতৃত্বের ভূমিকায় ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
২১১ বার পড়া হয়েছে