ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ ছাড়লেন খোদা বকশ চৌধুরী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার দেওয়া পদত্যাগপত্র রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিমন্ত্রীর মর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রয়োগকারী বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে গত বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারী নিয়োগ দেন। তাদের যথাক্রমে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তার দায়িত্ব দেওয়া হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও প্রদান করা হয়েছিল।

এই তিনজনের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম, যিনি কয়েক মাস আগেই পদত্যাগ করেন। এবার পদ ছাড়লেন খোদা বকশ চৌধুরী।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগের দাবি ওঠে। এ পরিস্থিতির মধ্যেই খোদা বকশ চৌধুরীর পদত্যাগের ঘোষণা আসে। তবে তার পদত্যাগের নির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে