ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

প্রমাণ রাখতে নারী ইয়াবা সেবনকারীর ভিডিও ধারণ, আটক ৪

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রমাণ রাখতে নারী ইয়াবা সেবনকারীর ভিডিও ধারণ, আটক ৪।

মাদারীপুরের শিবচরে প্রমাণ রাখতে নারী ইয়াবা সেবনকারীর ভিডিও ধারণ শেষে ৪ জনকে আটক করলেন থানার ওসি।

রোববার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ‘বাবলাতলা হাজী কাইমুদ্দিন শিকদার কান্দি’ গ্রামের কালু খানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকসেবী আটকের অভিযানকালে প্রমাণ রাখতে ঘরের বাইরে থেকে গোপনে প্রথমে তাদের ইয়াবা সেবনের দৃশ্য নিজ মোবাইলে ধারণ করেন শিবচর থানার ওসি রতন শেখ। পরে তাদের আটকের পর আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আটকরা হলেন: দত্তপাড়া ইউনিয়নের ‘বাবলাতলা হাজী কাইমুদ্দিন শিকদার কান্দি’ গ্রামের মনির হাওলাদারের স্ত্রী রাসনা আক্তার (২৮) এবং তার তিন সহযোগী ফরিদপুরের নগরকান্দা থানার জঙ্গরদী গ্রামের দেলোয়ার শেখের ছেলে আরমান শেখ (৩২), মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ শায়েস্তাবাদ গ্রামের রেজা হাওলাদার ওরফে হৃদয় (২৭) ও মাদারীপুরের শহীদ শেখের ছেলে শফিকুল ইসলাম (২৬)।

পুলিশ জানায়, একটি চক্র ইয়াবা সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে শিবচর থানার ওসি রতন শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে বোববার ভোররাতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ‘বাবলাতলা হাজী কাইমুদ্দিন শিকদার কান্দি’ গ্রামের কালু খানের বাড়িতে অভিযানে যায়। এ সময় ঘরের মধ্যে এক নারী মাদকসেবীসহ ৪ জন মাদকসেবী অবস্থান করে ইয়াবা সেবন করছিল। বিষয়টি বুঝতে পেরে প্রমাণ রাখতে ঘরের বেড়ার ফাঁকা দিয়ে ওসি নিজ মোবাইলে মাদক সেবনের ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন।

ভিডিওতে দেখা যায়, এক নারী ও তার তিন সহযোগী পুরুষ একটি ঘাটের ওপর বসে ইয়াবা সেবন করছেন। মোবাইলে ভিডিও ধারণ শেষে পুলিশ ঘর থেকে ইয়াবা সেবনরত অবস্থায় রাসনা আক্তার, আরমান শেখ, রেজা হাওলাদার ওরফে হৃদয় ও শফিকুল ইসলামকে আটক করে। 

এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ। পরে থানা পুলিশ মাদক আইনে মামলার পর রোববার বিকেলে তাদের আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিয়মিত মাদক সেবনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
১৭০ বার পড়া হয়েছে