ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ফ্যাসিবাদের সিন্ডিকেট এখনও নির্মূল হয়নি: শফিকুর রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ফ্যাসিবাদের সিন্ডিকেট এখনও নির্মূল হয়নি: শফিকুর রহমান।

ফ্যাসিবাদের আমলে গড়ে ওঠা সিন্ডিকেট অন্তর্বর্তী সরকার এখনও নির্মূল করতে পারেনি। এখনও সব জায়গায় ষড়যন্ত্রকারী বসে আছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

যে চেতনার ভিত্তিতে বিপ্লব এসেছে তার বেশিরভাগ অপূরণ রয়ে গেছে বললেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের রুকন সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, ‘কীভাবে এক দেশের শাসক নিজের গদি টিকিয়ে রাখতে গুলি চালানোর নির্দেশ দেয়! গুলি চালালেই গদি রক্ষা হয় না। তারা মনে করেছে আমরাই সব। যেভাবে ফেরাউন বলেছিল ‘আমিই তোমাদের রব’। তারা ধরাকে সরা জ্ঞান করেছিল। তারা শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়নি বরং হেলমেট বাহিনীকেও ব্যবহার করেছিল।’
 
এমন হত্যাকাণ্ড আর চান না জানিয়ে তিনি বলেন, ‘আমরা আর একটি সন্তানও হারাতে চাই না। ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সূর্য সন্তানদের হত্যা করা হয়েছে। ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমাদের আর পেছনে তাকানোর সময় নেই।’
 
যে চেতনার ভিত্তিতে বিপ্লব এসেছে তার বেশিরভাগ অপূরণ রয়ে গেছে উল্লেখ করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘যারা দেশের দায়িত্বে রয়েছেন তাদের দেশের জনগণ ঐক্যমত্যের ভিত্তিতে এই দায়িত্ব দিয়েছে। আমরা তাদের বলব ১৮ কোটি মানুষকে আপনাদের সম্মান করতে হবে। এই বিপ্লবের চেতনাকে ধারণ করে সমস্ত জঞ্জালকে পরিষ্কার করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে আপনাদের এগিয়ে যেতে হবে। এর কোনো বেশকম জনগণ দেখতে চায় না।’
 
তিনি আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মানের সঙ্গে গর্বিত নাগরিকের মর্যাদা দেয়া হবে। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারী যেন তার পূর্ণ মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই ব্যবস্থা করা হবে।’
 
ধর্ম ও বর্ণের কোন বৈষম্যমূলক রাষ্ট্র চায় না জামায়াত। সবার জন্য সমান সুযোগ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন ডা. শফিকুর রহমান। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
২৩৭ বার পড়া হয়েছে