ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এনামুল গ্রেফতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এনামুল গ্রেফতার।

বগুড়ার গাবতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এনামুল হককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০১ ফেব্রয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচকাতুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এনামুল হক উপজেলার পাঁচকাতুলী গ্রামের মৃত শাহজাহান আলী মণ্ডলের ছেলে। তিনি রামেশ্বরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
 
পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা মহিলা দলের সভানেত্রী সুরাইয়া জেরিন রনি বাদী হয়ে এনামুলসহ আরও অনেককে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় শনিবার সন্ধ্যায় পাঁচকাতুলী মণ্ডল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
 
গাবতলী মডেল থানার এসআই শরিফুল ইসলাম জানান, রাজনৈতিক মামলায় এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
১৩৬ বার পড়া হয়েছে