ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

ববি হাজ্জাজের ওপর হামলায় জামায়াতের নিন্দা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হামলার ঘটনাকে হত্যাচেষ্টা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ের নেতাদের ওপর ধারাবাহিকভাবে যে হামলা চলছে, তা দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনারই অংশ।

তিনি উল্লেখ করেন, এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জাগপার (একাংশ) সভাপতি খন্দকার লুৎফর রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। ববি হাজ্জাজের ওপর আক্রমণও একই ধারাবাহিক ষড়যন্ত্রের কড়ি।

পরওয়ার বলেন, “জুলাই আন্দোলনের পরবর্তীকালে বাংলাদেশে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফ্যাসিবাদ পতনের পরও তাদের সহযোগীরা দেশে অশান্তি সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে নির্বাচনের আগে এমন হামলা জাতির জন্য অশনি সংকেত।”

তিনি আরও দাবি করেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
৯৮ বার পড়া হয়েছে