ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

বাংলাদেশকে ফাইনালে তোলা ইমন জানালেন সাফল্যের রহস্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের ১৮ বছর বয়সী পেসার ইমন একাই নাচিয়েছেন পাকিস্তানি ব্যাটারদের। ৭ ওভার বল করে ১ মেডেন দিয়ে ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। তাতে পাকিস্তানের ব্যাটিং লাইন ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি।

ইমনের অসাধারণ বোলিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচ শেষে প্রত্যাশিতভাবেই সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি। আর সেই পুরস্কার জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় ইমন জানালেন, কীভাবে সফল হয়েছেন তিনি।
 
ইমনের মতে, উইকেট বোলিং সহায়ক হওয়ায় সাফল্য পেয়েছেন তিনি। এই পেসার বলেন, ‘আজকের উইকেটটা ভালো ছিল। পেস বোলিং ফ্রেন্ডলি উইকেট। আমি আমার জায়গায় বোলিং করে সফল হয়েছি। পারফর্ম করেছি, ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। আমি খুবই উচ্ছ্বসিত। দলের জন্য খুব দরকার ছিল আমার পারফরম্যান্সটা।’
 
আগামী ৮ ডিসেম্বর অর্থাৎ ২ দিন পর দুবাইয়ে ফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। গতবার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে সহজেই ফাইনালে হারিয়ে দিলেও এবার কঠিন প্রতিপক্ষ। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে শিরোপা জয়ী দলের বিপক্ষে ফাইনালে বিশেষ পরিকল্পনা নিয়েই নামতে হবে জুনিয়র টাইগারদের।
 
তবে নিজের বোলিং নিয়ে ফাইনালে বিশেষ কোনো পরিকল্পনা নেই ইমনের। তিনি বলেন, ‘ফাইনালের জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমি আমার জায়গা থেকে ভালো বোলিং করব। আর কিছুই না।’  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
১৪১ বার পড়া হয়েছে