ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

বাংলাদেশের বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি, থাকছে ৬ বছরের সফটওয়্যার আপডেট

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

স্যামসাং বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ১৭ ৫জি (Galaxy A17 5G), যেখানে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একাধিক ফিচার, যার মধ্যে অন্যতম ‘সার্কেল টু সার্চ’।

এই ফিচারটির মাধ্যমে স্ক্রিনে কোনো বস্তু, লেখা বা ছবি বৃত্ত এঁকে নির্বাচন করলেই সঙ্গে সঙ্গে সার্চ রেজাল্ট পাওয়া যাবে। বিদেশি ভাষার লেখা অনুবাদ করা, কোনো পণ্য সনাক্ত করা কিংবা ছবিতে থাকা স্থানের তথ্য জানা—সব কিছুই সম্ভব হবে এই সুবিধার মাধ্যমে। ফোনটিতে আরও রয়েছে ‘জেমেনাই লাইভ,’ ‘অ্যাক্রোস অ্যাপস অ্যাকশন’ ও ‘এআই ইমেজ ক্রিয়েশন’ ফিচার।

ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে এক্সিনোজ ১৩৩০ (৫ ন্যানোমিটার) ৫জি প্রসেসর ও ২.৪ গিগাহার্টজ অক্টাকোর সিপিইউ, যা গেম খেলা, ভিডিও দেখা ও মাল্টিটাস্কিংকে আরও গতিশীল করে তুলবে। স্যামসাং জানিয়েছে, ফোনটি ৬টি অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট সুবিধা পাবে।

গ্যালাক্সি এ১৭ ৫জি-তে রয়েছে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে যার ৯০ হার্টজ রিফ্রেশ রেট স্ক্রলিং ও ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে করবে আরও মসৃণ।

ফোনটিতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ—৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর, ৫ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। নন-ওআইএস ক্যামেরার তুলনায় এটি ২.৫ গুণ বেশি আলো ধারণ করতে পারে, ফলে অল্প আলোতেও উজ্জ্বল ছবি তোলা সম্ভব হবে।

বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এ১৭ ৫জি পাওয়া যাবে তিনটি সংস্করণে—

৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি রম

৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি রম

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম

ফোনটিতে রয়েছে আইপি৫৪ স্প্ল্যাশ-প্রুফ রেটিং, যা পানি ও ধুলা প্রতিরোধে সহায়তা করবে। মাত্র ৭.৫ মিলিমিটার পুরুত্ব ও ১৯২ গ্রাম ওজনের ফোনটি হাতে ধরতে হালকা ও আরামদায়ক। এর পিছনের অংশে গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার ব্যবহারে কাঠামোগত দৃঢ়তা বেড়েছে, আর গরিলা গ্লাস ভিক্টাস স্ক্রিনকে দিয়েছে অতিরিক্ত সুরক্ষা।

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন,
“আমাদের লক্ষ্য হলো এমন স্মার্টফোন তৈরি করা, যা ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে সহজ করবে এবং এআই প্রযুক্তির মাধ্যমে তাদের সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে।”

নতুন গ্যালাক্সি এ১৭ ৫জি স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ব্ল্যাক, গ্রে ও ব্লু—এই তিনটি রঙে। এর বাজারমূল্য শুরু হয়েছে ২৪,৯৯৯ টাকা থেকে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
১০৭ বার পড়া হয়েছে