ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

বাংলাদেশে ১৪৪৭ হিজরি রজব মাসের চাঁদ দেখা গেছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, চলতি হিজরি ১৪৪৭ সনের রজব মাসের চাঁদ দেশের আকাশে দেখা গেছে।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে মাগরিবের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভা সূত্রে জানানো হয়। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
উল্লেখ্য, ইসলামে চারটি মাস—রজব, জিলকদ, জিলহজ ও মহররম—বিশেষ সম্মানপ্রাপ্ত। এসব মাসে যুদ্ধ ও সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে। আরব সমাজে প্রাচীনকাল থেকেই এই সময়টিকে শান্তি ও সংযমের প্রতীক হিসেবে গণ্য করা হতো।
এ ছাড়া রজব মাসের ২৬ তারিখের রাত মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। ঐতিহাসিক বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে প্রত্যাবর্তন করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
১৩৩ বার পড়া হয়েছে