ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

বাংলাদেশ ব্যাংকের ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলামের তারিখ ঘোষণা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার ১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (অবশিষ্ট ১৪.৫৮ বছরের জন্য রি-ইস্যু) বিক্রির নিলাম আয়োজন করবে। ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৭ আগস্ট ১০.২৮ শতাংশ কুপন হারে ইস্যু হওয়া ১৫ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৪০০৮১১৫৩) ট্রেজারি বন্ডের ১ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড এই নিলামের মাধ্যমে রি-ইস্যু করা হবে। বন্ডের মেয়াদ ২০৪০ সালের ২৭ আগস্ট পর্যন্ত থাকবে। নিলাম প্রাইসভিত্তিকভাবে অনুষ্ঠিত হবে।

নিলামে শুধু সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড জমা দিতে পারবেন।

প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড কেনার জন্য কাঙ্ক্ষিত প্রাইস এবং পরিমাণ উল্লেখ করে ইলেকট্রনিক প্রক্রিয়ার মাধ্যমে সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত বিড জমা দিতে হবে। বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভার পদ্ধতিতেও অংশগ্রহণ করা সম্ভব।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিলামে অংশগ্রহণের নির্দেশনা ইতোমধ্যেই প্রাইমারি ডিলারসহ অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে সরবরাহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
৭৮ বার পড়া হয়েছে