ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বাণিজ্য মেলা থেকে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাণিজ্য মেলা থেকে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর।

একসঙ্গে মোটরসাইকেলে করে বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলেন তিন বন্ধু। কিন্তু মেলা থেকে বাড়ি ফেরা হলো না তাদের। বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এই তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার রহমান মণ্ডলের ছেলে হোসাইন মণ্ডল, মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামাণিক ও জিয়াউর রহমানের ছেলে শাহ নেওয়াজ। নিহতদের মরদেহ আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তারা বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে মোটরসাইকেলে তিন বন্ধু দুপচাঁচিয়া থেকে একসঙ্গে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যায়। মেলায় ঘোরাফেরা শেষে ফেরার পথে সান্তাহার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী একটি কোচ বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে৷ এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হন।

আদমদিঘী থানা পুলিশের ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
১৩৮ বার পড়া হয়েছে