ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযানে বিতর্ক: নিজেরাই ময়লা ছড়িয়ে পরে পরিষ্কার করলেন জেলা প্রশাসন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় জেলা প্রশাসনের পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, প্রশাসনের দুজন কর্মচারী আগে থেকেই পলিথিন ব্যাগ থেকে বোতল ও প্লাস্টিকের আবর্জনা পরিষ্কার স্থানে ছড়িয়ে দিচ্ছেন। পরে জেলা প্রশাসক শামীম আরা রিনি, অতিথিরা এবং বিডি ক্লিন সদস্যরা সেটি পরিষ্কার করতে অংশ নেন।

ঘটনাটি ঘটে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে, পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সিঙ্গেল-ইউজ প্লাস্টিক অপসারণ ও জনসচেতনতা কার্যক্রমে। ভিডিও প্রকাশের পর অনেকে প্রশ্ন তোলেন, প্রশাসনের পক্ষ থেকে “আগে ময়লা ফেলা, পরে পরিষ্কার করা” ধরনের প্রদর্শনী কেন করা হলো।

এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তার দাবি, এক সাংবাদিক ভিডিও ফুটেজ নেয়ার জন্য প্রশাসনের দুই কর্মচারীকে দিয়ে ওই কাজ করান এবং পরে তা নেতিবাচকভাবে ছড়িয়ে দেন। তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং প্রকৃত অভিযানে এ ধরনের কাজ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১২৮ বার পড়া হয়েছে