ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত মিয়ানমারের নাগরিক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্ত এলাকায় এ বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ৫৫ নম্বর থেকে পশ্চিমে মিয়ানমারের হটাওমগপাড়া এলাকায় বিস্ফোরণ ঘটে। এ সময় জুমক্ষেত দেখতে যাওয়ার পথে মিয়ানমারের নাগরিক মেনথাং ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন বাংলাদেশের মেনসার ম্রো, যিনি আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়ার বাসিন্দা শাংওয়ান ম্রোর ছেলে। তাকে স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহত মিয়ানমারের নাগরিক মেনথাং ওই দেশের নতুনপাড়ার বাসিন্দা তাংলাইয়ের ছেলে। তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে। নিহত ব্যক্তি কোন সম্প্রদায়ের ছিলেন—তা এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
৭৫ বার পড়া হয়েছে