ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

বিয়েতে মেহজাবীনকে বিশেষ উপহার দিলেন এলিটা করিম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভালোবাসা দিবসে বিয়ে সেরেছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। এরপর সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন করেন তারকা দম্পতি। সেখানে তারকাদের মেলা বসে। মঞ্চে কম বেশি সবাই পারফর্ম করেন। তবে তারকা দম্পতির জন্য বিশেষ উপহার দেন কণ্ঠশিল্পী এলিটা করিম।

আদনান-মেহজাবীনের বন্ধু-শুভাকাঙ্ক্ষী কণ্ঠশিল্পী এলিটা করিম। তিনি বিয়ের আয়োজনটিকে বিশেষ করে তুলতে তাদের জন্য নতুন একটি গান তৈরি করেছেন।

‘তুমি এলে ঘরে’ শিরোনামের গানটির কিছু অংশ গতকাল বিয়ের ভিডিওসমেত পোস্ট করেন মেহজাবীন। এলিটা জানান, একেবারে বন্ধুত্বের জায়গা থেকেই গানটি গেয়েছেন তিনি। গানের কথা লিখেছেন তন্ময় পারভেজ, সুর-সংগীত ও এলিটার সঙ্গে কণ্ঠও দিয়েছেন আরাফাত মহসীন নিধি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গেই বিয়ে সম্পন্ন করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে একই ভেন্যুতে গায়েহলুদ হয় তাদের।

বিয়ের ভিডিওতে দেখা যায়, মেহজাবীনের পরনে সাদা লেহেঙ্গা ও আদনানের পরনে খয়েরি শেরওয়ানি। বিয়ের মঞ্চে তাদের দুজনের উজ্জ্বল উপস্থিতি। এ সময় তাদের সামনে অতিথিরাও উপস্থিত।

তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবীন। এরপর মেহজাবীনের দুটি হাত শক্ত করেই ধরেন রাজীব। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা।
 
জানা যায় বিয়েতে বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
১৬২ বার পড়া হয়েছে