ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের ‘একদিন’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের ‘একদিন’।

বিপিএলের একাদশ আসরটা তেমন ভালো কাটছে না ঢাকা ক্যাপিটালসের। ৮ ম্যাচ খেলে কেবল একটিতে জয়ের দেখা পেয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। তবে মাঠের বাইরে আজ দারুণ একটি দিন কাটিয়েছেন সাব্বির রহমান-মুনিম শাহরিয়াররা। অনুশীলনের পর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন ঢাকার ক্রিকেটাররা।

আগামী সোমবার (২০ জানুয়ারি) বিপিএলে নিজেদের পরবর্তী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। বাঁচা-মরার এই ম্যাচের আগে আজ অনুশীলনে নেমেছিলেন ঢাকার ক্রিকেটাররা। আর সেই অনুশীলন সেশনের মধ্যেই মাঠে এসে উপস্থিত হন এক ঝাঁক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। অনুশীলন রেখে এরপর তাদের সঙ্গে সময় কাটান ক্রিকেটাররা।

মূলত ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির আমন্ত্রণেই মাঠে এসেছিল এই শিশুরা। ক্রিকেটাররাও বন্ধুর মতো করে মিশেছেন তাদের সঙ্গে। ক্রিকেট খেলা শেখানো, খাইয়ে দেয়াসহ শিশুদের বিভিন্ন খেলায় অংশ নিয়েছেন ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটাররাও এসময় উপস্থিত ছিলেন। ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির এমন উদ্যোগকে স্বাগতও জানিয়েছেন তারা।  
 
ঢাকা ক্যাপিটালস নিজেদের ফেসবুক পেইজে এ প্রসঙ্গে লিখেছে, ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে একটি হৃদয়স্পর্শী দিন! আজকের অনুশীলন সেশনে তারা আমাদের সাথে ক্রিকেট খেলল, ফটোশুট করল এবং স্মৃতির ঝুলিতে যোগ করল অসাধারণ কিছু মুহূর্ত। তাদের মুখে হাসি ফোটানো ছিল আমাদের জন্য বিশেষ আনন্দের।’
 
ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির দেয়া ছবিতে দলের সবাইকে অবশ্য দেখা যায়নি। দেশীয় ক্রিকেটারদের মধ্যে সাব্বির রহমান ছিলেন সবচেয়ে প্রাণবন্ত। এছাড়াও ছিলেন মুনিম শাহরিয়ার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ফারমানউল্লাহ শাফি এবং স্টিফেন এস্কিনাজিকে দেখা গিয়েছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
১২৪ বার পড়া হয়েছে