ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

বিশেষ নিয়োগের দাবিতে শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রা বন্ধ করলো পুলিশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি ও বিশেষ নিয়োগসহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। তবে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন জানান, “আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছিলাম। কিন্তু পুলিশ আমাদের পথ রোধ করেছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

সংগঠনটির সদস্য সচিব আলিফ হোসেন, ডাকসুর সদস্য ও যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ কামরুজ্জামান, আব্দুল ওয়াহেদ, কামাল হোসেন পিয়াস ও প্রতিনিধি আজাদ হোসেনসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্যরা জানিয়েছেন, রাজু ভাস্কর্যের পাদদেশে তারা গত পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে প্রায় ৪০ থেকে ৫০ জন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট থালা-বাটি হাতে ভুখা মিছিলও করেন।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ৫ দফা দাবি:

১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের উদ্যোগ নিতে হবে।
২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে।
৩. জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে মনোনয়নের ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে।
৪. সমাজসেবা অধিদফতরের আওতায় ব্রেইলভিত্তিক শিক্ষা ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়োগ দিতে হবে।
৫. সরকারি চাকরিতে আবেদন করার বয়সসীমা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩৭ বছরে উন্নীত করতে হবে (সাধারণ প্রার্থীদের ৩৫ হলে তাদের জন্য ৩৭)।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
৯৩ বার পড়া হয়েছে