ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন যারা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন যারা।

গেল বছরের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর বড় পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। পরিবর্তন এসেছে বিসিবির সভাপতি পদেও। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড সভায় দুটি বিভাগের নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি। আর সেখানে দুই বোর্ড পরিচালক দায়িত্ব পেয়েছেন নতুন দুটি কমিটির।

বিসিবির বোর্ড মিটিং শেষে সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন বোর্ডের দুই পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান মিঠু। স্ট্যান্ডিং কমিটি এবং কে কোন বিভাগের দায়িত্বে থাকবেন এসব বিষয় নিয়ে জানিয়েছেন তারা।

জানা গেছে, বিসিবির ক্রিকেট পরিচালনা ও নারী বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। মিডিয়া কমিটির দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু, যিনি আগে থেকেই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের পদে আছেন।
 
গত বছরের ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তারপর বিসিবি সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। এরপর বিসিবি পরিচালকদের মধ্যে একে একে পদত্যাগ করেন আহমেদ সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, এনায়েত হোসেন সিরাজরা।
 
মেডিকেল ও ওয়েলফেয়ার কমিটির দায়িত্বে মনজুরুল আলম। অডিট কমিটি ও সিসিডিএমের প্রধান হিসেবে থাকবেন সালাহউদ্দিন চৌধুরী এবং বাংলা টাইগার্সের প্রধান থাকবেন কাজী এনাম আহমেদই। এ ছাড়া মার্কেটিং কমিটির দায়িত্ব নিয়েছেন স্বয়ং বোর্ড সভাপতি ফারুক আহমেদ। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
১৪৫ বার পড়া হয়েছে