ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

বিসিবির সহ-সভাপতি হলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এবার বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে পরিচালকদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
সহ-সভাপতির পদে দায়িত্ব পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং শাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসের শেষে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে ফারুককে সরিয়ে আমিনুলকে সভাপতি করা হয়েছিল। তবে এবারের নির্বাচনে ভোটের মাধ্যমে ফারুক আবারও বোর্ডে ফিরলেন।

গতবার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন ফাহিম সিনহা ও নাজমুল আবেদীন। ফাহিম এবার প্রার্থিতা প্রত্যাহার করে নেন, আর নাজমুল ঢাকা জেলা থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যদিও তামিম ইকবালসহ কয়েকজন প্রভাবশালী প্রার্থী বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন। বিতর্কিত ১৫টি ক্লাবের ভোটাধিকার নিয়ে আদালতে যাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশে তারা ভোট দিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
১৭২ বার পড়া হয়েছে