ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিন দিনের রাষ্ট্রীয় শোক, জানাজার দিনে সাধারণ ছুটি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

ভাষণে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ অভিভাবক ও প্রভাবশালী নেত্রীকে হারিয়েছে। এই শোকের সময়ে তিনি মরহুমার পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য কর্মী-সমর্থকদের প্রতি জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে সবার জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান বারবার জাতিকে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে প্রেরণা দিয়েছে।

তিনি আরও বলেন, দেশ ও জাতির জন্য তার উজ্জ্বল অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণমানুষের প্রতি দায়বদ্ধতা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবিচল ভূমিকা ইতিহাসে অমলিন থাকবে। এমন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

শোকের এই সময়ে সবাইকে সংযম ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। জানাজা ও অন্যান্য শোকানুষ্ঠান যথাযথ শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ড. মুহাম্মদ ইউনূস জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং তার জানাজার দিন বুধবার (৩১ ডিসেম্বর) একদিনের সাধারণ ছুটি থাকবে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৫০ বার পড়া হয়েছে