ব্রেকিং নিউজ :
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৪৭ বিলিয়ন ডলারে
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৭৫ দশমিক ১৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩৪ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৯ হাজার ৮৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার।
এর আগে ৬ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live অর্থনীতি সংবাদ বাংলাদেশ আইএমএফ বিপিএম ৬ হিসাব ডলার রিজার্ভ আপডেট বাংলাদেশ ব্যাংক তথ্য বাংলাদেশ রিজার্ভ বৃদ্ধি বৈদেশিক মুদ্রা রিজার্ভ

























