ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কাচারি পুকুরটি আবর্জনামুক্ত করল বিডি ক্লিন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কাচারি পুকুরটি আবর্জনামুক্ত করল বিডি ক্লিন।

সামাজিক সংগঠন বিডি ক্লিনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরসভার কাচারি পুকুরটি ময়লা আবর্জনা মুক্ত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে শপথ বাক্য পাঠ করানো মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্রধান নির্বাহী  কর্মকর্তা মো. আবু কাউসার।

পরে বিডি ক্লিনের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের কর্মীরা পরিচ্ছন্ন সামগ্রী খন্তি, কোদালসহ বিভিন্ন সামগ্রী নিয়ে পৌরসভার কাচারি পুকুরে নেমে পড়েন। এ সময় তারা পৌরসভার পুকুরটি ময়লা আবর্জনা মুক্ত করেন। অভিযানকালে বিডি ক্লিনের কর্মীরা জানান, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার পরামর্শ দেন বিডি ক্লিনের কর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়ার সহ-সমন্বয়ক বোরহান মিয়াজী বলেন, ‘আমরা আজকে কাচারি পুকুর পরিষ্কার করে দিচ্ছি। আমরা মানুষকে দেখাতে চাই, এটি পরিষ্কার থাকলে কত সুন্দর দেখায়। সেই সাথে আমরা আহ্বান করব মানুষ যেন, এই পুকুরে ময়লা না ফেলে। পরিষ্কার পরিছন্নতার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।’

কুমিল্লা থেকে আসা সবুজ নামে বিডি ক্লিনের এক সদস্য বলেন, ‘আমরা বিডি ক্লিন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করছি। আমরা আজকে কুমিল্লা থেকে এসেছি। ব্রাহ্মণবাড়িয়ার কাচারি পুকুর পরিষ্কার করার জন্য। আমরা মানুষকে আহবান জানাব, তারা যেন তাদের নিজের শহরকে পরিষ্কার রাখেন। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ডাষ্টবিন ব্যবহার করার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি।’

বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক সোহান মাহমুদ বলেন, ‘আমরা আমাদের শহরকে সৌন্দর্য রক্ষায় সবাই মিলে কাজ করবে। তাহলে আমাদের প্রিয় শহর আরো সুন্দর থাকবে। আগামী দিনে আরও পুকুর, খাল এবং নদী পরিষ্কার করার পরিকল্পনা রয়েছে বিডি ক্লিন বাংলাদেশের।’
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
১৬৭ বার পড়া হয়েছে