ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

ভারতের বিপক্ষে সবচেয়ে কম বলে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারতের বিপক্ষে সবচেয়ে কম বলে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার।

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারতের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেট টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছে অজিরা। ১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ বলেই তা তুলে ফেলে অস্ট্রেলিয়া। পুরো ম্যাচে বল হয়েছে মাত্র ১০৩১টি। যা অস্ট্রেলিয়া-ভারতের দ্বিপক্ষীয় লড়াইয়ে যা সবচেয়ে কম বলের ম্যাচ।

অ্যাডিলেট টেস্টের দ্বিতীয় দিনেই সকলের জানা হয়ে যায়, কে জিততে যাচ্ছে এই টেস্ট। তবুও তৃতীয় দিনে মাঠে এসেছিল প্রায় ৩৩ হাজার দর্শক। তৃতীয় দিনে মাত্র ২ ঘণ্টার মধ্যেই জয় তুলে নেয় অজিরা। তাতে ৫ ম্যাচ সিরিজে ১-১ সমতায় আনে অস্ট্রেলিয়া।

এদিকে প্রথম ইনিংসে ভারতকে ১৮০ রানে অল আউট করার পর ৩৩৭ রান করে অস্ট্রেলিয়া। তাতে ১৫৭ রানের লিড পায় অজিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ব্যাটিং ব্যর্থতায় ৩৬.৫ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। তাতে ১৯ রানের লক্ষ্য দাঁড়ায় অস্ট্রেলিয়ার সামনে। যা মাত্র ৩.২ ওভারেই তুলে নেয় স্বাগতিকরা।

সব মিলিয়ে পুরো ম্যাচে খেলা হয়েছে ১০৩১ বল। এত কম বলে অস্ট্রেলিয়া কখনও ভারতকে হারায়নি। দুই দলের লড়াইয়ে এর আগে সবচেয়ে কম বলের ম্যাচ ছিল ২০২৩ সালের ইন্দোর টেস্ট—১১৩৫ বল।

ভারতকে হারানোর পর আত্মবিশ্বাসের তুঙ্গে অস্ট্রেলিয়া। ব্যাট-বল-ফিল্ডিং, তিন সেক্টরেই দারুণ করেছে অজিরা। এবার দেখার পালা পরের টেস্টে কেমন করে দুই দল। অস্ট্রেলিয়া ও ভারতের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর ব্রিসবেনে। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে