ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ।

২০২২ সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবার ফাইনাল ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জিতেছিল সাবিনা-সানজিদারা। শিরোপা ধরে মিশনে পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। পরের ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। আর শেষ চারের ম্যাচে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে ফাইনালে পা রাখলো বাংলাদেশ।

দুই বছর আগে সাফের গত আসরে সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে দিয়েছিল কৃষ্ণা-ঋতুপর্ণারা। সেবার প্রথম গোলের দেখা মিলেছিল খেলার দুই মিনিটেই, আর আজ প্রথম গোলের দেখা মিললো ম্যাচের সপ্তম মিনিটে। ভুটানের জালে প্রথম বল জড়ান ঋতুপর্ণা চাকমা। হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। আর জোড়া গোল করে দলের ব্যবধান আরও বাড়িয়েছেন সাবিনা খাতুন।

রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৭ম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। বাম দিক থেকে কোনাকুনি শটে প্রতিপক্ষের জালে বল জড়ান ঋতুপর্ণা চাকমা। এরপর ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন।
 
বিস্তারিত আসছে………..

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
১৫৮ বার পড়া হয়েছে