ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা Logo সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট Logo হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণহানি Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী

ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রবণতা বাড়ায় আগাম প্রস্তুতি হিসেবে ঢাকা কেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগ উপকূলীয় এলাকার দুর্যোগ ব্যবস্থাপনার আদলে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, জরুরি পরিস্থিতিতে আশ্রয় ও উদ্ধার কার্যক্রম পরিচালনার সুবিধার্থে খেলার মাঠ ও খোলা জায়গা চিহ্নিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিকম্প ঝুঁকি কমাতে ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে এবং এ বিষয়ে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা আহ্বানের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
৭২ বার পড়া হয়েছে