ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ভৈরবে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভৈরবে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার।

কিশোরগঞ্জের ভৈরবের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর)  বিকেলে পৌর শহরের রানীর বাজার এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতদের মধ্যে রয়েছেন স্বামী জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী নিপা রাণী বিশ্বাস (২৬),  তাদের সাত বছর বয়সী ছেলে দ্রুব বিশ্বাস ও পাঁচ বছর বয়সী মেয়ে কথা বিশ্বাস।

তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলায় রায়পুরায়। জনি বিশ্বাস ভৈরবে ওয়ার্কশপ মিস্ত্রী হিসেবে কাজ করতেন। তিন মাস আগে থেকে তিনি ভৈরব পৌর শহরের রানীর বাজার এলাকায় একটি বাসায় ভাড়ায় থাকতেন।

স্থানীয়রা জানান, পরিবারটি কিছুদিন ধরেই এই এলাকায় বাস করছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুরুষের মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল, মহিলার মরদেহ জবাই করা ও বাচ্চা দুটি শ্বাসরুদ্ধ করা মৃত দেহ। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

স্থানীয়দের ধারণা স্ত্রীকে গলাকেটে হত্যার পর দুই শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন জনি বিশ্বাস। পরে তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্তের আগে এ চারজনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবেনা বলে জানিয়েছে পুলিশ। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে