ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান

ভোরে সিলেট অঞ্চলে ভূকম্পন, আবহাওয়া অফিসের ব্যাখ্যা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সোমবার (৫ জানুয়ারি) ভোরে স্থানীয় বাসিন্দারা এই কম্পন টের পান।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং গুয়াহাটি থেকে আনুমানিক ৬৮ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার নিচে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও ইএমএসসি জানায়, ভোর ৪টা ৪৭ মিনিট ৩৮ সেকেন্ডে এই ভূমিকম্প সংঘটিত হয়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভারতের আসাম রাজ্যে হওয়ায় ভৌগোলিক নিকটতার কারণে সিলেট অঞ্চলে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
১৫০ বার পড়া হয়েছে