ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা

মাইনাস টু ফর্মুলার আশা পূরণ হবে না, বিএনপি অনেক শক্তিশালী: আমীর খসরু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মাইনাস টু ফর্মুলার আশা পূরণ হবে না, বিএনপি অনেক শক্তিশালী: আমীর খসরু।

গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ জানুয়ারি) দীর্ঘ ১৬ বছর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন, ওই আশা জীবনেও পূরণ হবে না। বিএনপি আজ অনেক শক্তিশালী দল। আর দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার।
 
এ সময় তিনি আরও বলেন, আন্দোলন একদিনে হয়নি। আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ। বিদেশে বসেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছেন তারা। 
 
এরআগে, বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রবাসে থাকা নেতাকর্মীরা।
 
তারা জানান, আওয়ামী লীগের মামলা, গুম ও নানা নির্যাতনের ভয়ে তারা দেশত্যাগ করে যুক্তরাষ্ট্র চলে যান। পরে প্রবাসে দল গঠনের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় ছিলেন। সরকার পতনের পর দেশে ফিরে বিএনপিকে সুগঠিত করায় ভূমিকা রাখার পরিকল্পনা তাদের।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
১৩৯ বার পড়া হয়েছে