ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান Logo দোকানপাট খোলা রাখার সময় বাড়ল, নতুন সময় ঘোষণা

মাতৃভাষা দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: র‍্যাব ডিজি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পুরো এলাকা ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ভবিষ্যতে কোনো দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে এমন কার্যক্রম কঠোরভাবে প্রতিহত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
৯৫ বার পড়া হয়েছে