ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

মানিকগঞ্জে সরিষা থেকে সাড়ে চার কোটি টাকার মধুর আশা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মানিকগঞ্জে সরিষা থেকে সাড়ে চার কোটি টাকার মধুর আশা।

মানিকগঞ্জের ফসলের মাঠ সেজেছে নতুন রূপে। যেন হলুদ চাদরে মোড়ানো, ফাঁকে ফাঁকে টোং করে মধু সংগ্রহে ব্যস্ত খামারিয়া। সরিষার ভালো ফলন দেখে খুশি কৃষক। সাড়ে চার কোটি টাকার মধু সংগ্রহের আশা জেলা কৃষি বিভাগের।

মিষ্টি রোদে মৌমাছিরা সরিষা ফুলে ফুলে ঘুরে ঘুরে করছে মধু সংগ্রহ। এতে একদিকে যেমন সরিষার পরাগায়নের ফলে ফসল বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে মৌয়ালরা সংগ্রহ করছেন মধু। মধু চাষ লাভজনক হওয়ায়, ব্যস্ত সময় পার করছে মৌয়ালরা। অনেকে আবার খামার থেকে সরাসরি কিনে নিয়ে যাচ্ছে মধু।

আমির উদ্দিন নামের একজন জানান, অন্যান্য বছরের চাইতে এবার ফুল ও ফল ভালো উৎপাদন দেখা যাচ্ছে। আশা করছি, ভালো ফল পাবো।

নাসির নামের এক কৃষক জানান, ফল, ফুল ও দেখতে অপরূপ দৃশ্য আমাদের এই সরিষার খেত।
এতে ভালো পরাগান হচ্ছে।
 
রফিক এসেছেন সাতক্ষীরা থেকে। মধু উৎপাদনে জড়িত তিনি। তিনি জানালেন ভালো ফুল থাকাতে ভালো মধু পাচ্ছেন তিনি।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ জানায়, চলতি বছরে সরিষা থেকে সাড়ে চার কোটির টাকার মধু উৎপাদন হবে বলে আশা।

তিনি আরও জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের দেয়া তথ্য মতে, ৬২ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আর তার ফাঁকে ফাঁকে শতাধিক মৌ-খামারে ১৩ হাজার বাক্স নিয়ে পাঁচ শতাধিক মৌয়াল মধু সংগ্রহের কাজ করছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
১৪৫ বার পড়া হয়েছে