ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

মুক্তিযুদ্ধে ভারত তাদের স্বার্থে অংশ নিয়েছিল: জামায়াত সেক্রেটারি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মুক্তিযুদ্ধে ভারত তাদের স্বার্থে অংশ নিয়েছিল: জামায়াত সেক্রেটারি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন। যে জন্য নরেন্দ্র মোদি আমাদের বিজয়কে বলে ‘ইন্ডিয়ান ভিক্টরি’! আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত তাদের স্বার্থে অংশ নিয়েছিল। তাই আমাদের স্বাধীনতা ভারতের কাছে নিরাপদ নয়।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে ইউনিট দায়িত্বশীল সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, “মোদি আমাদের স্বাধীনতা দিবসে তার বিবৃতিতে বাংলাদেশের নামটি একবারও বলেননি। তিনি টুইটে বুঝাতে চেয়েছেন, ‘এ যুদ্ধ হচ্ছে ভারত-পাকিস্তানের, এতে ভারত জিতেছে।’ ৫৩ বছর ভারত প্রমাণ দিয়েছে তারা আমাদের পাশে কিভাবে ছিলো। মুক্তিযুদ্ধে তাদের স্বার্থে সাহায্য করেছে আমাদের ৷ স্বাধীনতা পাওয়ার পর ভারতীয় সেনারা এদেশ থেকে অনেক কিছু লুট করে নিয়েছে।”
 
জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য হাজারো আলেমকে নির্যাতন ও হত্যা করেছে। তাদের হাতে ধর্মীয় মূলবোধ নিরাপদ ছিল না, গণতন্ত্র নিরাপদ ছিল না।’
 
এ সময় কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি ড. মো. ছামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে