ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

মেসি প্রসঙ্গে নেইমারের মন্তব্যের জবাব দিলেন এমবাপ্পে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মেসি প্রসঙ্গে নেইমারের মন্তব্যের জবাব দিলেন এমবাপ্পে।

গত সপ্তাহে নেইমার জুনিয়রের এক মন্তব্য হইচই ফেলে দিয়েছিল ফুটবল দুনিয়ায়। ব্রাজিলিয়ান তারকা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, লিওনেল মেসিকে হিংসা করতেন কিলিয়ান এমবাপ্পে। তার সে বিস্ফোরক মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন ফরাসি তারকা।

নেইমার, মেসি এবং এমবাপ্পের মতো বিশ্বসেরা তিন তারকাকে একই সময় দলে পেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারেনি পিএসজি। নিয়মিত লিগ শিরোপা জিতলেও পারফরম্যান্সের দিক থেকে ধারাবাহিক ছিল না তারা। এত তারকাসমৃদ্ধ দল নিয়েও কেন পিএসজির এমন অবস্থা হয়েছিল, সে প্রসঙ্গে এক সাক্ষাৎকার দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্যটি করেন নেইমার।

পিএসজির সঙ্গে ৬ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২৩ সালের আগস্টে আল হিলালে যোগ দেয়া নেইমার বলেন, ‘আমার আর এমবাপ্পের সম্পর্ক বেশ ভালোই ছিল। কিন্তু মেসি আসার পর চিত্রটা বদলে গেল। ও মেসিকে ভালোভাবে নিতে পারেনি। আমার মনে হয়, এমবাপ্পে মেসিকে হিংসা করত। সেই কারণে ওর ব্যবহার বদলে গিয়েছিল।’
 
খেলোয়াড়দের অহঙ্কারের কারণে পিএসজির পারফরম্যান্সে প্রভাব পড়েছিল বলে মনে করেন নেইমার। তিনি বলেন, ‘আত্মবিশ্বাস থাকা ভালো। কিন্তু অহঙ্কার নয়। আমার মনে হয়ে একা কখনও খেলা যায় না। ম্যাচ জিততে হলে পাশে ভালো ফুটবলার দরকার। কিন্তু যখন দলের তারকার মধ্যে অহঙ্কার চলে আসে তখন দলের উপর তার প্রভাব পড়ে।’ সরাসরি নাম না নিলেও তিনি যে এমবাপের উদ্দেশ্যেই এ কথা বলেছিলেন তা পরিষ্কার।
 
নেইমারের সে সাক্ষাৎকার নিয়ে এবার মুখ খুলেছেন এমবাপ্পে। সাবেক সতীর্থের মন্তব্যগুলো যে তিনি ভালোভাবে নেননি সেটা স্পষ্ট টিএনটি স্পোর্টস ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে।
 
ফরাসি তারকা বলেন, ‘সত্যি বলতে, আমার জবাব দেয়ার কিছু নেই। সবাই জানত কে, কীভাবে খেলছে। কে, কার সঙ্গে কী ব্যবহার করছে। পুরনো কথা এখন বলতে চাই না। আমি শুধু রিয়াল মাদ্রিদ নিয়েই ভাবছি।’
 
গত জুলাইয়ে পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। আপাতত নতুন চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত তিনি। পুরনো সতীর্থকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চান না বলেও জানান তিনি।
 
এমবাপ্পে বলেন, ‘নেইমারের বিষয়েও আমি অনেক কিছু জানি। অনেক কিছু বলতে পারি। কিন্তু আমি কাদা ছোড়াছুড়ি পছন্দ করি না। ওর সঙ্গে কাটানো ভালো সময় মনে রাখতে চাই।’
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
১৬১ বার পড়া হয়েছে