ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

মৌলভীবাজারে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মৌলভীবাজারে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন।

মৌলভীবাজারে ছেলে নোমান হোসেনের কুড়ালের আঘাতে বাবা মামুন মিয়া নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) মধ্যরাতে মৌলভীবাজার বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুড়া গ্রামে এ ঘটনা ঘটে।  ঘটনার পর থেকে নোমান হোসেন পলাতক রয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) মামুন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম।

ওসি জানান, নোমান হোসেনের সঙ্গে সোজানগর এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তাদের বিয়ের বিষয়টি সাব্যস্ত হয়। মেয়ে পক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করাতে তার বাবা মামুন মিয়া এ বিয়েতে আপত্তি করেন। এ নিয়ে রোববার রাতে ছেলে নোমান হোসেনের সঙ্গে মামুন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে কুড়াল নিয়ে তার বাবাকে আঘাত করে। এ সময় বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় মামুন মিয়াকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, অভিযুক্ত নোমান হোসেন ঘটনার পর থেকেই পলাতক আছে। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
১৩৯ বার পড়া হয়েছে