ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

যারা সংস্কার শেষ করতে চায়, তারা নির্বাচনকে ভয় পায়: আযম খান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

যারা সংস্কার শেষ করতে চায়, তারা নির্বাচনকে ভয় পায়: আযম খান।

সংস্কারের নামে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বশির ভিলার হল রুমে জেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কেউ কেউ মনে করেন সংস্কার শেষ করে নির্বাচনে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা শেষ হওয়ার নয়। সংস্কার চলবে যুগ যুগ ধরে। যারা বলে সংস্কার শেষ করে নির্বাচন করবে তারা আসলে নির্বাচনকে ভয় পায়। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার ততদিন চলবে। যখন দেশে গণতন্ত্র ফিরে আসবে, তখনই প্রত্যেক সংস্কারও একটার পর একটা এগিয়ে যাবে।’

আযম খান বলেন, ‘জাতীয় নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও গণতন্ত্র ও বিপ্লব ব্যাহত হতে পারে। জনগণ মুখিয়ে আছে ভোট দেবার জন্য, যে নির্বাচনের জন্য ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে।
বর্তমানে দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চোখে পড়ছে। এসব ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমরা পুরো জাতি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। যেন ষড়যন্ত্রকারীরা সফল হতে না পারে। দ্রুত নির্বাচনের মাধ্যমে আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই।’

প্রতিনিধি সভায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সদস্য নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
১৩৫ বার পড়া হয়েছে