ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত

যুক্তরাজ্যে আন্তর্জাতিক আলোচনায় অংশ নিতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে যুক্তরাজ্যের সুপ্রাচীন ও সম্মানজনক প্ল্যাটফর্ম অক্সফোর্ড ইউনিয়নে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি সংগঠনের প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।

২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ আয়োজনে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক প্যানেল আলোচনায় বক্তা হিসেবে অংশ নেবেন তিনি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনসহ ক্ষমতার পরিবর্তনের সময় বাংলাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে হাসনাত আব্দুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তার অভিজ্ঞতা ও বিশ্লেষণ আন্তর্জাতিক পরিসরে বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

এছাড়া সফরের অংশ হিসেবে তিনি অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে নীতি, রাজনীতি ও সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করবেন বলে আমন্ত্রণপত্রে জানানো হয়েছে। পুরো সফরের কার্যক্রম ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব অক্সফোর্ড ইউনিয়ন নিজেই গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
৫৭ বার পড়া হয়েছে