ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

রাকসু নির্বাচনের ভোট গণনায় ব্যবহার হবে ওএমআর মেশিন: প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এবার ফলাফল গণনায় ব্যবহার করা হবে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিন। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ছাত্রদলসহ দুটি সংগঠন হাতে ভোট গোনার প্রস্তাব দিলেও তা বাস্তবসম্মত নয়। কারণ রাকসু, সিনেট ও হল সংসদ মিলিয়ে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। ম্যানুয়ালি ভোট গুনলে ফলাফল পেতে কয়েক দিন সময় লাগতে পারে। তাই ভোটগ্রহণ হবে ওএমআর শিটে এবং ফলাফলও গোনা হবে মেশিনের মাধ্যমে।

এর আগে দুপুরে ‘ইউনাইটেড ফর রাইটস’ নামে একটি প্যানেল তাদের ১১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে, তবে এতে ভিপি, জিএস ও এজিএস পদের প্রার্থী রাখা হয়নি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে ‘ইন্ডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’ নামে নতুন একটি জোট গঠিত হয়েছে।

রাকসুতে এবার ২৪৮ জন এবং সিনেটে ৫৮ জন প্রার্থী লড়ছেন। ভিপি পদের জন্য ১৮ জন, জিএসের জন্য ১৪ জন এবং এজিএসের জন্য ১৬ জন মনোনয়ন জমা দিয়েছেন। ছাত্রদল ও ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে, অন্য আটটি সংগঠন আংশিক প্যানেল দিয়েছে। হল সংসদের বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন প্রায় ৬০০ জন।

মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫। দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার বিকেল ৩টায় সিনেট ভবনে লটারি করে প্রার্থীদের ব্যালট নম্বর ঘোষণা করা হবে এবং সন্ধ্যায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন প্রতিদ্বন্দ্বীরা।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
৮২ বার পড়া হয়েছে